আন্তর্জাতিকইন্ডিয়া
ব্যবধান বাড়ছে, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে এবং প্রাথমিক ফলাফলের প্রবণতায় বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছে।
বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি প্রায় ১৯০টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে তৃণমূল এগিয়ে আছে ৯৯টি আসনে। এই প্রবণতা অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।
এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করা হয়, ফলে বর্তমানে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।
তথ্যসূত্র: এনডিটিভি



