Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন কমিশন

এনআইডির ভুল সংশোধনের হিড়িক

বাংলা টিভি ডেস্ক: নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বেড়ে গেছে। বর্তমানে প্রায় ৬৮ হাজার আবেদন জমে আছে, যেগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ইসি।

এসব আবেদনের মধ্যে রয়েছে নামের বানান ভুল, ধর্মান্তরের কারণে নাম পরিবর্তন, পেশাগত তথ্য সংশোধন, বিবাহবিচ্ছেদজনিত তথ্য সংশোধন এবং বিভিন্ন তথ্যগত ভুল।

ইসি সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ের কর্মকর্তারা ‘ক’, ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরির কিছু নির্দিষ্ট ধরনের আবেদন সংশোধন করতে পারেন। তবে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা রয়েছে এনআইডি মহাপরিচালকের হাতে। আগে ১০ বছরের কম বয়সজনিত সংশোধন মাঠ পর্যায়ের পরিচালক পর্যায়েও করা যেত, এখন নিয়মে পরিবর্তন এসেছে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রায় ৬৭ হাজার ৮৬৪টি আবেদন বর্তমানে পেন্ডিং রয়েছে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা সংখ্যায় আবেদন জমা পড়েছে, যেমন ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’ এবং ‘গ’ ক্যাটাগরি।

ইসি এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে, যাতে নাগরিকদের ভোগান্তি কমানো যায় এবং সেবার গতি বাড়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button