Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

স্বামী অদলবদল করতে চেয়ে হাইকোর্টে হাজির দুই বোন, স্তম্ভিত বিচারক!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোয়ালিওরে এক অদ্ভূত পারিবারিক বিরোধ নিয়ে আলোচনায় এসেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।

ঘটনার সূত্রপাত হয় ‘হেবিয়াস কর্পাস’ মামলার মাধ্যমে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও সন্তানকে অপহরণ করেছেন তার শ্যালিকার স্বামী। আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সবাইকে হাজির করা হলে সামনে আসে ভিন্ন চিত্র।

আদালতে ওই নারী জানান, তাকে অপহরণ করা হয়নি; বরং নিজের ইচ্ছাতেই তিনি বোনের স্বামীর সঙ্গে থাকছেন, কারণ নিজের দাম্পত্য জীবনে তিনি সুখী নন। তিনি আরও জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য মামলাও করেছেন।

এতেই শেষ নয়—তার বোনও একই ধরনের বক্তব্য দেন। তিনিও দাবি করেন, তিনি নিজের স্বামীর সঙ্গে সুখী নন এবং বোনের স্বামীর সঙ্গে থাকতে চান। দুই বোনই কার্যত স্বামী অদলবদলের ইচ্ছা প্রকাশ করেন, যা আদালতকে বিস্মিত করে।

সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত পর্যবেক্ষণ করে যে, সবাই প্রাপ্তবয়স্ক এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন। ফলে এটি আর অপহরণের মামলা নয়, বরং পারিবারিক বিরোধে রূপ নিয়েছে। এই অবস্থায় আদালত মামলাটি খারিজ করে দিয়ে জানায়, কে কার সঙ্গে থাকবেন—সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যক্তিরাই নেবেন।

ঘটনাটি ইতোমধ্যেই স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button