Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

বিএনপির বিশ্বাসঘাতকতা জনগণ বেশি দিন সহ্য করবে না: হান্নান মাসউদ

বাংলা টিভি ডেস্ক: বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে এনসিপির এমপি আবদুল হান্নান মাসউদ বলেছেন, সংস্কার ইস্যুতে বিশ্বাস করে গণভোটে রায় দিয়েছে মানুষ। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে। তবে এই বিশ্বাসঘাতকতা বেশি দিন সহ্য করবে না মানুষ।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

এনসিপির এই এমপি বলেন, বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে, সেগুলোকে আইনে পরিণত করেছে। আর যেগুলো সরকারকে জনাবদিহিতার আওতায় আনার জন্য করা হয়েছিল, সেসব অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি।

হান্নান মাসউদ বলেন, বিএনপিকে মানুষ সংস্কার ইস্যুতে বিশ্বাস করে গণভোটে রায় দিয়েছে। বিএনপি এখন জনতার সঙ্গে প্রতারণা করছে। এই বিশ্বাসঘাতকতা দেশের জনগণ বেশি দিন সহ্য করবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button