Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

বিএনপি যা বলে তাই কিন্তু করে: প্রতিমন্ত্রী টুকু

বাংলা টিভি ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই সারা দেশে খাল ও নদী খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এসব কার্যক্রম চলমান রয়েছে এবং বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে।

শনিবার (২ মে) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী নদী ও লৌহজং নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। সেই লক্ষ্যেই পুনঃখনন কাজ শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নদীর জায়গা দখল করে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললে প্রশাসন তা উচ্ছেদ করবে এবং ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং অতীতের সরকারের সঙ্গে এর পার্থক্য রয়েছে।

অনুষ্ঠানে মাইন উদ্দিন-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ধলেশ্বরী ও লৌহজং নদীর মোট ৫২.৯২ কিলোমিটার পুনঃখনন প্রকল্পে প্রায় ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button