Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা–সিলেট রেলপথ-এ ডাবল লাইন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছে। এর মধ্যে অন্যতম হলো ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপন, যা ট্রেন চলাচলকে আরও দ্রুত ও নিরাপদ করবে।

এছাড়া সিলেটের জলাবদ্ধতা নিরসনে সুরমা নদীর পাড়ে একটি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী বন্যা ও জলজট থেকে অনেকটা স্বস্তি পাবে।

এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button