Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

‘গুপ্তরা একাত্তরের বিরোধীতা করেছে’

নওগাঁ প্রতিনিধি: মহান মে দিবসের পথসভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বক্তব্য ভাইরাল হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা শ্রমিক দলের পৃথক ব্যানারে থানার মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফজলে হুদা বাবুল। বক্তব্য শেষে এক ঘণ্টার মধ্যে স্যোসাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পরে। এরপর এটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পথসভায় প্রধান অতিথি ফজলে হুদা সকল শ্রমিকদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন, নির্বাচনে গুপ্তদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তারা ক্ষমতায় আছে।এমনকি তারা একশ’ বছরের জন্য ক্ষমতায় আসছে। তারা একাত্তরের বিরোধীতা করেছে। তারা আমার দেশের মা বোনদের হত্যা করেছে।

তিনি আরও বলেন, এদেশের অস্তিত্ব নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। যার বিনিময়ে আমরা স্বাধীন পতাকা ও একটা দেশ এবং একটি সংবিধান পেয়েছি। এটার সাথে যারা তাইরে-নাইরে করবে তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। চব্বিশ আমাদের আগামী দিনের পথচলায় নতুনমাত্রা যোগ করেছে। কিন্তু ভিটামাটির মালিকানা আমাদের একাত্তর দিয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি, অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মার্শাল দেওয়ান, সাধারণ সম্পাদক আবু মূসাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button