Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যশিক্ষা

‘এক দুই তিন চার, আদুভাই সিট ছাড়’

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে প্রশাসনের জবাবদিহিতা ও তিন দফা দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। কর্মসূচি চলাকালে ডাকসু নেতাকর্মীরা ‘সিট বণ্টনের নীতিমালা দিতে হবে’, ‘এক, দুই, তিন, চার আদুভাই সিট ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ডাকসু নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন ডাকসু প্রতিনিধিদল।

আলোচনা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সাংবাদিকদের বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন যথাসময়ে হলে সিট পান, সিট না পেলে যেন তাদের আবাসন বৃত্তি দেওয়া হয় এবং বারবার রিএড নিয়ে হলে অবস্থান করার প্রবণতা বন্ধ হয় এসব লক্ষ্যেই তারা সুনির্দিষ্ট সিট নীতিমালার দাবি জানিয়ে আসছেন।

এস এম ফরহাদ বলেন, উপাচার্য আগে ৩০ এপ্রিলের মধ্যে হলভিত্তিক সিটের হালনাগাদ তথ্য ও নীতিমালা দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু আজও ডাকসু হলের সিটগুলোর চূড়ান্ত তালিকা পায়নি। চূড়ান্ত হয়নি সিট বণ্টনের সুনির্দিষ্ট নীতিমালাও।

তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনায় ডাকসুর পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের প্রস্তাবের মূল বিষয় হলো সেশনভিত্তিক সিট ব্যবস্থাপনা নিশ্চিত করা, বারবার মাস্টার্স পরীক্ষায় রিএড নিয়ে হলে থাকার প্রবণতা বন্ধ করা, সিটের মেয়াদ শেষে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার সংস্কৃতি চালু করা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া।

ডাকসুর তিন দফা দাবি হলো—

১. সব হলের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিট নীতিমালা নিশ্চিত করা।
২. ওই নীতিমালার ভিত্তিতে যাদের সিট বাতিল হওয়ার কথা, তাদের সিট বাতিল করা।
৩.শুধু চলমান শিক্ষার্থী ও বৈধভাবে সিটপ্রাপ্ত আবাসিক শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা।

সংশ্লিষ্ট খবর

Back to top button