Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কোনাবাড়ীতে মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

গাজীপুর প্রতিনিধি: মে দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন গাজীপরের কোনাবাড়িবাসী গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

শুক্রবার (০১ মে) সকালে গাজীপুরের কোনাবাড়ি এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

আয়োজনের মিডিয়া পার্টনার ছিল কোনাবাড়ি প্রেসক্লাব। কোনাবাড়িবাসী গ্রুপের এডমিন আবু সায়েমের সার্বিক পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী, কারখানার শ্রমিক ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, আজ মহান মে দিবস। শ্রমিকরা আজ সবাই ছুটিতে রয়েছে। এলাকার দরিদ্র মানুষ, গার্মেন্টস ও কারখানা শ্রমিকরা অনেকেই তাদের রক্তের গ্রুপ জানেন না। অনেকেরই চোখে সমস্যা কিন্তু সঠিকভাবে পরীক্ষা করেন না। এজন্য আমরা এ পদক্ষেপ নিয়েছি। আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাসহ চক্ষু পরীক্ষা ও চশমা দিচ্ছি। এটি সামাজিক দায়বদ্ধতা থেকে করা হয়েছে।

কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, কোনাবাড়িবাসী গ্রুপে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকেন। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেন। তাদের এ আয়োজন সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য এসেছি। তাদের সকল ভালো কাজে আমি থাকবো ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট খবর

Back to top button