Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

জন্ম ও মৃত্যু নিবন্ধনে অনিয়ম, ব্রাহ্মণবাড়িয়ার ৩ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রদানে অনিয়মের অভিযোগে তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন— জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান ও কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভূইয়া।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বলেন, আমরা তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। তাদের বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রদানের অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাদেরকে শোকজ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button