Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকার মনোয়ারা জুট মিলের প্রবেশপথসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি পিস্তল ও একটি শটগানের এক রাউন্ড গুলি পাওয়া গেছে।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঝোপঝাড়ে স্কচটেপে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ হতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিতভাবে যাচাই করা হয়নি।

পরে উদ্ধারকৃত পিস্তল ও গুলি আইনগত প্রক্রিয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button