Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

দেশের জন্য সতর্কবার্তা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীসহ দেশের আট বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, এ সময় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও রয়েছে। দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে এবং মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৪ থেকে ৫ দিন ধরে বৃষ্টি, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে ৫ মে থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

এই পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button