Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

লুঙ্গি পরায় বুথে ঢুকতে দেয়নি বাহিনী! অগত্যা নাতির প্যান্ট পরে ভোট দিলেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা বিধানসভা এলাকার কুঁচলিয়া গ্রামে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধকে পোশাক নিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় ভোটার আবদুল রউফ মণ্ডল লুঙ্গি পরে ভোটকেন্দ্রে গেলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেন এবং পোশাক পরিবর্তন করে আসতে বলেন। এতে তিনি বাড়ি ফিরে যান। পরে নাতির একটি প্যান্ট পরে তিনি আবার ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় আরও কয়েকজন ভোটারও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েন। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযোগ অনুযায়ী, লুঙ্গি পরে ভোট দিতে বাধা দেওয়ার বিষয়টি আর দেখা যায়নি। তবে এ নিয়ে নির্বাচন প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ও ভোটারদের পোশাক সংক্রান্ত আচরণবিধি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button