Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

নোয়াখালীতে ছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালী পৌরসভা এলাকায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় একমাত্র আসামি আব্দুর রহিম রনি (৩৩)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বুধবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা এবং নিহত অদিতার সাবেক গৃহশিক্ষক ছিলেন। মামলার বিচারিক প্রক্রিয়ায় ৪১ জন সাক্ষীর সাক্ষ্য ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যায় ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গৃহশিক্ষক হিসেবে সম্পর্কের কারণে ক্ষোভ ও বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং মামলাটি এখন আপিল প্রক্রিয়ায় যেতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button