‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা তৃণমূলের নেতাকর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। এই ধাপে রাজ্যের সাতটি বিভাগের ১৪২টি আসনে প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটগ্রহণ চলাকালে ভবানিপুর-এর একটি ভোটকেন্দ্র পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, সেখানে তৃণমূল কংগ্রেস-এর সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করেন।
এ সময় শুভেন্দু পাল্টা ‘জয় শ্রীরাম’ ও ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান দেন এবং পরে নিরাপত্তাবাহিনীর সহায়তায় সেখান থেকে সরে যান। তিনি আরও দাবি করেন, ওই কেন্দ্রে উপস্থিত অনেকেই প্রকৃত ভোটার ছিলেন না, বরং বাইরের লোকজন।
ঘটনার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগগুলো পুনরায় তুলে ধরেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএনআই



