Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

সামনে লম্বা সরকারি ছুটি, মিলতে পারে টানা ৭ দিন

বাংলা টিভি ডেস্ক: আবারও সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন বড় ছুটি। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন তারা।

চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে ঈদুল আজহার ছুটির সঙ্গে। এতে ছুটি বাড়বে এক দিন।

এর আগে ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এক দিন বাড়িয়েছিল সরকার।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালন করা হয়, যা হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা (কুরবারি ঈদ)।

সংশ্লিষ্ট খবর

Back to top button