Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

ফারজানা রুপা ও শাকিলের জামিন আদেশ পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ মোট ৭ মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের জামিনের আদেশ পিছিয়ে ১১ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

গত ২১ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ ৭ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।

এ দিন হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে প্রশ্ন তুলে বলেন, এভাবে আর কতদিন সময় নিবেন আপনারা? অ্যাটর্নি জেনারেল অফিসের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে আসুন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে জানান তদন্ত শেষ করতে কাজ করছে তদন্ত কর্মকর্তারা। সময় দিতেই হবে। পরে হাইকোর্ট ১১ মে পরবর্তী আদেশ দেবেন বলে জানান।

২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি রূপা-শাকিলকে কারাগারে পাঠান আদালত।

একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button