Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

চট্টগ্রামে লাঠি-হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

 বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার রাস্তার মাথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকান পরিচালনা করতেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ছিলেন এবং তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজের দোকানে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিতে করে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি সেখানে আসে। তারা লাঠি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসতে চাইলে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয় দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত শাহাদাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশের তথ্য অনুযায়ী, শাহাদাত একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা ছিল। ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button