Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

 বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

গতকাল ২৬ এপ্রিল ২০২৬ সোমবার বেলা ২.০০ টায় বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষে “IP and Sports: Ready, Set, Innovate”-শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। উপস্থিত ছিলেন যুগ্মসচিব মোঃ বিল্লাল হোসেন খাঁন। সেমিনারে সভাপতিত্ব করেন এস এম আরশাদ ইমাম, কপিরাইট রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোস্তাক আহমেদ, কপিরাইট সহকারী রেজিস্ট্রার ।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ মনজুরুর রহমান, সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও সদস্য, কপিরাইট বোর্ড। তিনি তার প্রবন্ধে “IP and Sports: Ready, Set, Innovate ” বিষয়ে আলোকপাত করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

উক্ত সেমিনারে সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারগণ, আমন্ত্রিত অতিথি এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন জাসাসের আহ্ববায়ক চিত্রনায়ক হেলাল খাঁন, প্রখ্যাত প্রযোজক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, মনির খাঁন, বিএলসিপিএস এর সিইও হামিন আহমেদ, সঙ্গীত ব্যক্তিত্ব ফোয়াদ নাসের বাবু, একুশে পদকপ্রাপ্ত ব্যান্ড ওয়ারফেইজ এর দলনেতা শেখ মনিরুল ইসলাম টিপু, জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি’র সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, আর্টসেল ব্যান্ডের সদস্য সাজু, কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর সহধর্মিণী চন্দনা আইয়ুব, সঙ্গীত ব্যক্তিত্ব মানাম আহমেদ, আলিফ আলাউদ্দীন, জুয়েল মোর্শেদ, তরুণ মুন্সী প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান এবং রাজধানী মিউজিক এর বিভাগীয় প্রধান ও সঙ্গীতশিল্পী তারুণ্য হীরা।

অনুষ্ঠানে মেধাসম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ দুই প্রতিষ্ঠানকে মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button