Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দেখিয়ে বিবাহবিচ্ছেদ নারীর, হাইকোর্টের দ্বারস্থ মধ্যবয়সী ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে এক অদ্ভুত কৌশলে বিবাহবিচ্ছেদ আদায়ের চেষ্টা ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এক নারী নিজের স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ তুলে আদালতে যান, কিন্তু পরে জানা যায়, যাকে ‘দ্বিতীয় স্ত্রী’ বলা হয়েছিল, তিনি আসলে স্বামীরই সহোদর বোন।

ঘটনাটি গড়ায় মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে। সেখানে স্বামী একতরফাভাবে দেওয়া বিবাহবিচ্ছেদের রায় চ্যালেঞ্জ করেছেন। তার অভিযোগ, স্ত্রী মিথ্যা প্রমাণ দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালে এক দম্পতির বিয়ে হয়। স্বামী একটি মার্কেটিং কোম্পানিতে কাজ করতেন এবং কর্মসূত্রে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হতো। এ কারণে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয় এবং ২০১৫ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন।

পরবর্তীতে ২০২১ সালে ওই নারী আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং দাবি করেন, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। প্রমাণ হিসেবে তিনি একটি পারিবারিক ছবি জমা দেন, যেখানে স্বামীর পাশে এক নারীকে দেখা যায়। আদালত সেই ছবিকে সত্য ধরে নিয়ে তার পক্ষে একতরফাভাবে বিচ্ছেদের রায় দেয়।

তবে কয়েক বছর পর স্বামী বিষয়টি জানতে পেরে আদালতের নথি যাচাই করেন এবং অবাক হয়ে দেখেন, ছবিতে যাকে দ্বিতীয় স্ত্রী বলা হয়েছে, তিনি আসলে তার নিজের বোন। এরপর তিনি উচ্চ আদালতে আপিল করেন।

বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। স্বামী আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে দেওয়া আগের রায় বাতিল করা হোক।

সংশ্লিষ্ট খবর

Back to top button