Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শিক্ষককে কারাগারে রাখার আবেদন

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন এই আবেদন করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তের সময় গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে উত্তর বাড্ডা থেকে সুদীপ চক্রবর্তীকে আটক করা হয় এবং পরে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ঘটনায় সংশ্লিষ্টতার কিছু তথ্য পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে তদন্ত কর্মকর্তারা বলছেন, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা জরুরি এবং ভবিষ্যতে রিমান্ডের প্রয়োজনও হতে পারে।

এর আগে রোববার উত্তর বাড্ডার নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে আর্থিক লেনদেন ও কিছু ব্যক্তিগত ইঙ্গিতের কথা লেখা ছিল বলে জানা গেছে।

এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয় এবং অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে এর আসামি করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button