Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ের সময় ভয়াবহ এক দুর্ঘটনায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায়। রাতের ঝড়ের সময় তাদের বসতঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে পড়ে টিনের ঘরের ওপর ভেঙে পড়ে। তখন ঘরের ভেতরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। গাছের চাপায় তারা ঘটনাস্থলেই মারা যান।

ঝড়ের কারণে রাতেই উদ্ধার কাজ সম্ভব হয়নি। পরে সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে গাছ সরিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় পুরো এলাকায় শোক নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবারটিকে সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button