আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র
হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে তারা বলছে—যদি তাদের ওপর থাকা কিছু নৌ-অবরোধ শিথিল করা হয় এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হয়, তাহলে তারাও উত্তেজনা কমাতে এবং যুদ্ধবিরতিতে যেতে রাজি।
প্রস্তাবটি পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তবে ইরান এই মুহূর্তে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করতে চায় না। তারা চাইছে আগে অর্থনৈতিক চাপ ও সামরিক উত্তেজনা কমুক, এরপর অন্য বিষয় দেখা যাবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এই ধরনের আংশিক চুক্তি হলে ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে। তাই তারা এখনই বড় ও পূর্ণাঙ্গ চুক্তি করতে চায়।
সূত্র: মিডল ইস্ট আই



