Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর, যা ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সফরের শুরুতেই শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে যোগ দেবেন।

পরে বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এই সফরকে যশোরের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উলশী খাল পুনঃখনন প্রকল্পটি স্থানীয় কৃষির জন্য বড় ভূমিকা রাখবে। উল্লেখ্য, সত্তরের দশকে এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান, যা একসময় এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছিল।

এছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন উদ্যোগ—যেমন হাসপাতালের সম্প্রসারণ ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম—এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button