Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিজামায়াতরাজনীতি

ঈশ্বরদীতে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা টিভি ডেস্ক: ঈশ্বরদী-তে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা থানাও ঘেরাও করেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ গেট থেকে মিছিল শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কলেজ মঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে মিছিলটি হাসপাতাল রোড ও পোস্ট অফিস মোড় হয়ে ঈশ্বরদী থানা সামনে গিয়ে অবস্থান নেয়।

বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় গুলি ও ককটেল নিক্ষেপের পাশাপাশি তাদের অস্থায়ী কার্যালয়ও ভাঙচুর করা হয়। ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন খালেদ বিন পার্থিব। এছাড়া বক্তব্য দেন রেজাউল করিম শাহীন, মো. আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম নয়ন এবং শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্য নেতারা।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে কর্মসূচি শেষ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button