Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

তেলের লাইন ছোট হচ্ছে, কমছে ভোগান্তি

বাংলা টিভি ডেস্ক: ‘ফুয়েল পাস’ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি চালু হওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। ভোগান্তি পুরোপুরি না কমলেও পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, তেল সংগ্রহে এখনো লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের, তবে সেই সারি আগের চেয়ে তুলনামূলক ছোট।

রোববার সকালে রাজধানীর পরীবাগের মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে যানবাহনের সারি দেখা গেছে। তবে সেটি গত কয়েক দিনের তুলনায় কম।

এখানে তেল নিতে আসা কয়েকজন জানান, আগে রেশনিং পদ্ধতিতে তেল পেতে রাতেই লাইনে দাঁড়াতে হতো, আর তেল মিলত পরদিন সকালে। এখন ভোরে লাইনে দাঁড়ালেই সকাল ৯টা থেকে ১০টার মধ্যেই তেল পাওয়া যাচ্ছে।

অন্যদিকে মহাখালী, তেজগাঁও, শনিরআখড়া ও টিকাটুলিসহ আরও কয়েকটি ফিলিং স্টেশনে চাপ তুলনামূলক কম দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ আসলে এবং নির্ধারিত নিয়ম মেনে বিতরণ করা হলে গ্রাহকরা দুপুরের আগেই তেল পেয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button