প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি “অত্যন্ত বিপজ্জনক পেশা”।
স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে একটি নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, “এর চেয়ে বিপজ্জনক কোনো পেশার কথা কল্পনাও করা যায় না।”
ট্রাম্প আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে তার আশপাশে এটি তৃতীয়বারের মতো গুলি বা গুলি চালানোর চেষ্টা ঘটেছে। তবুও তিনি দাবি করেন, তিনি ভয় বা মানসিক চাপে ভেঙে পড়েন না এবং তুলনামূলকভাবে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেন।
ওয়াশিংটনের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে গুলির ঘটনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এসব বিষয় নিয়ে বেশি ভাবতে চান না। তার ভাষায়, “এটা বিপজ্জনক জীবন হলেও আমি যতটা সম্ভব স্বাভাবিকভাবে চলার চেষ্টা করি।”
সূত্র: বিবিসি



