Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

নাতির মৃত্যুর গুজবে নানীর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর গুজব শুনে আফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরপুর গ্রামের নন্দী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন (১৯), যিনি সিয়াম নামেও পরিচিত, গোপনে সিগারেট খাওয়ার একটি ভিডিও নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মোহাম্মদ নাসিরের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) ও তাদের স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডা এবং পরে মারামারির ঘটনা ঘটে।

একপর্যায়ে রিফাতকে হত্যা করা হয়েছে—এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। সেই খবর শুনে রিফাতের নানী আফিয়া বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মুন্সিরহাট বাজারের একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুজব শুনে আফিয়া বেগম স্ট্রোক করে মারা গেছেন। তবে পরে নিশ্চিত হওয়া গেছে, রিফাত হোসেন (সিয়াম) জীবিত আছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button