Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বন্দুকধারী গ্রে/প্তার, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে জানান।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জাঁকজমকপূর্ণ আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে অতিথিদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তাকর্মীর বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। প্রায় ২৬০০ অতিথির অনেকেই আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন, পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button