Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়অন্যান্যবাংলাদেশরাজধানী

বাতিঘরে জাইমা রহমান, কিনলেন যেসব বই

বাংলা টিভি ডেস্ক: হঠাৎ ঢাকার বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান। প্রায় আধা ঘণ্টা সময় ধরে ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ বলেন, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। দুপুর ১২টার দিকে আসেন তিনি।

জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা। এছাড়াও গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও কিনেছেন প্রধানমন্ত্রীর কন্যা।

এ সময় প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button