Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, “জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।”

শনিবার (২৫ এপ্রিল) বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের জনগণ ভোটের মাধ্যমে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে এবং এটি গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান জনগণের ক্ষমতার বিষয়টি আবারও স্পষ্ট করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো জনগণের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করা। রাষ্ট্রীয় নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি জোর দিয়ে বলেন, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। পাশাপাশি প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার কথাও উল্লেখ করেন।

সরকার একটি জনবান্ধব ও দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button