Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মুরাদ শেখ (৩৬)।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন জানান, দুর্ঘটনার পর মুরাদ শেখের মরদেহ বর্তমানে জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য তারা বাংলাদেশ ও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

পরিবারে নিহত মুরাদের বৃদ্ধা মা, স্ত্রী, দুই শিশু কন্যা এবং ১০ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন জানান, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ জন্য সংশ্লিষ্ট দূতাবাসসহ প্রয়োজনীয় জায়গায় যোগাযোগ করা হচ্ছে।

পরিবার ও স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফেরত আনার জন্য সরকারের সহায়তা প্রত্যাশা করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button