Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব চলতি বছরের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। তাদের বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সেই হিসেবে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ২৬ মে হতে পারে পবিত্র হজের মূল দিন, অর্থাৎ আরাফাত দিবস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওইদিন আমিরাতে সন্ধ্যার পর নতুন জিলহজের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট।

শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পরিচালক প্রফেসর আল নাঈমি বলেন, তাদের প্রস্তুত করা এই বৈজ্ঞানিক হিসাব ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে সরাসরি চাঁদ দেখার ভিত্তিতেই।

এদিকে সাধারণভাবে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button