
ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক-এর অডিটোরিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলনে বক্তব্য দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিবির কি রগকাটা? শিবির কি গুপ্ত? রগ কারা কাটে? শিবিরের বিরুদ্ধে রগকাটা রাজনীতির কোনো প্রমাণ নেই—এগুলো সব অপপ্রচার ও গুজব।”
তিনি আরও বলেন, মিথ্যা ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। তার ভাষায়, ১৭ বছর যারা রাজনীতির বাইরে ছিলেন বলে দাবি করা হচ্ছে, তারাই এখন সামনে এসেছে—এ ধরনের প্রশ্নও জনগণের মধ্যে উঠতে পারে।
তিনি আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদলের নেতারাই বলছে যে তারা দীর্ঘদিন রাজনীতি করতে পারেননি, এখন হঠাৎ সক্রিয় হয়েছেন—এ প্রসঙ্গে তিনি সবাইকে “গুপ্ত” বলে সমালোচনা করেন।
শিবির নিয়ে প্রচলিত বিভিন্ন অভিযোগকে “মিথ্যা ও গুজব” আখ্যা দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ছাত্রসংসদ নির্বাচনে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় এসব অভিযোগকে ভুল প্রমাণ করেছে।
সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন এবং দিনব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ওয়ার্ড সভাপতিরা অংশ নেন।



