Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

এনসিপিতে যোগ দিলেন কাফি-রনি-ইসহাক সরকার

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন করে বেশ কয়েকজন রাজনৈতিক ও সামাজিক পরিচিত মুখ যোগ দিয়েছেন।

যারা দলে যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন—যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের নাম ঘোষণা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার নিজের অনেক সুযোগ-সুবিধা উপেক্ষা করে জনগণ ও তরুণদের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি জুলাই আন্দোলনের পরিচিত মুখ এবং তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

ফেরসামিন হক ইকবাল দেশের বাইরে অবস্থান করায় তিনি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

এই যোগদানকে এনসিপি তাদের সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবে দেখছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের যুক্ত করে রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button