Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ, কেন?

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তার বর্তমান মেয়াদ শেষ হলে তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না।

সংবিধান অনুযায়ী দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলিসি প্রাসাদ ছাড়ার পর তিনি নতুন কোনো রাজনৈতিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করছেন না।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার আগে যেমন তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না, দায়িত্ব শেষ হওয়ার পরও তেমনই রাজনীতির বাইরে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাক্রোঁ।

গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগের সাফল্যগুলো ধরে রাখা এবং এগিয়ে নেওয়া, পাশাপাশি যেসব কাজ এখনো সম্পন্ন হয়নি সেগুলো পুনর্বিবেচনা করা।

তার মতে, অর্জন ও অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button