Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানের বিজয় নিশ্চিত: পেজেশকিয়ান

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একযোগে ‘জাতীয় ঐক্যের’ বার্তা দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইরানে কোনো কট্টরপন্থি বা মধ্যপন্থি বিভাজন নেই। তার ভাষায়, “আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাতকঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা যেকোনো আক্রমণকারীকে পিছু হটতে বাধ্য করব।”

তিনি আরও বলেন, “এক স্রষ্টা, এক জাতি, এক নেতা, এক পথ—ইরানের জন্য বিজয় নিশ্চিত।”

এর আগে যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে রাজনৈতিকভাবে বিভক্ত এবং নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তেহরান এই বক্তব্যকে “ভুল ও বিভাজনমূলক প্রচেষ্টা” হিসেবে আখ্যা দিয়েছে।

ইরানের কূটনৈতিক ও সামরিক কর্মকর্তারাও একসঙ্গে অবস্থান নিয়ে জানিয়েছেন, দেশটির সব প্রশাসনিক ও সামরিক কাঠামো সর্বোচ্চ নেতার অধীনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তাদের দাবি, বাইরের চাপ বা রাজনৈতিক বক্তব্য ইরানের অভ্যন্তরীণ ঐক্যে কোনো প্রভাব ফেলতে পারবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button