Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মাদুরোকে ধরা নিয়ে বাজি, ৪ লাখ ডলার জেতার পর মার্কিন সেনা গ্রেপ্তার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে কথিত একটি মার্কিন সামরিক অভিযানের গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্রেডিকশন মার্কেটে বাজি ধরার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামের একটি গোপন অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ করা হয়েছে, এই অভিযানের মাধ্যমেই চলতি বছরের জানুয়ারির শুরুতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযানের আগেই ভ্যান ডাইক পলিমার্কেট-এ প্রায় ১৩টি বাজিতে মোট ৩৩ হাজার ডলার বিনিয়োগ করেন। গোপন তথ্যের ভিত্তিতে তিনি এসব বাজি ধরেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব বাজি থেকে তিনি প্রায় ৪ লাখ ১০ হাজার ডলার লাভ করেন, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটিরও বেশি।

এই ঘটনা সামনে আসার পর প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মগুলোর স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পলিমার্কেট এবং কালশি’র মতো প্ল্যাটফর্মে ইনসাইডার তথ্য ব্যবহার করে লেনদেনের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

পলিমার্কেট এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইনসাইডার ট্রেডিং প্রতিরোধে কঠোর নীতিমালা প্রয়োগ করছে এবং সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হলে তা সরাসরি বিচার বিভাগের কাছে পাঠানো হয়।

ভ্যান ডাইক নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটিতে কর্মরত ছিলেন। তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button