Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত আম জব্দ

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অপরিপক্ব ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে পরে সেগুলো ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান জানান, অভিযানে ঢাকাগামী একটি পিকআপ গাড়ি থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট, প্রায় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমগুলো কৃত্রিমভাবে পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছিল।

তিনি আর জানান, অভিযানকালে আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরে জব্দ আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়। ভেজাল ও ক্ষতিকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button