Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীঅন্যান্যঅপরাধবাংলাদেশ

রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বারে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বারটি অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের সময় মদ্যপান করা ব্যক্তিদের লাইসেন্স যাচাই করা হয়। যথাযথ লাইসেন্স থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। বাকিদের আটক করে নিয়ে যাওয়া হয় আশপাশের থানায়।

পুলিশ কর্মকর্তারা বলেন, আগামী দিনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মান্য করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button