Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ধর্মজাতীয়

সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী

বাংলা টিভি ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন বাংলাদেশি। মোট ৬৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টা নাগাদ সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৪টি ফ্লাইটে ৯ হাজার ৯৫১ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ২৩টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ৮ হাজার ৫৮০ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৬টি ফ্লাইটে আরও ৬ হাজার ৮৬৫ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের দু’জনই পুরুষ। হজে গিয়ে মক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button