Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ঝোপঝাড়ে ঘেরা ডোবায় পড়েছিল প্রবাসী নারীর মরদেহ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঝোপঝাড়ে ঘেরা একটি ডোবা থেকে রেহেনা (৩৫) নামে এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রেহেনা একই ইউনিয়নের কিটিংচর গ্রামের মৃত হানিফের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রেহেনা দীর্ঘ প্রায় পাঁচ বছর জর্ডানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গত বছর তিনি দেশে ফেরেন। দেশে ফিরে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি নানা বাড়ি পশ্চিম ভাকুম এলাকায় বসবাস করছিলেন।

ঘটনার রাতে তিনি গভীর রাতে ঘর থেকে টয়লেটে যাওয়ার জন্য বের হন। এরপর আর ফিরে না আসায় সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ঝোপঝাড়ে ঘেরা ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে তিনি অসুস্থ ছিলেন এবং রাতে বাইরে বের হয়েছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button