Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
এশিয়াআন্তর্জাতিক

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বিনিয়োগ–সংক্রান্ত বিতর্কের জেরে দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার (২২ এপ্রিল) তিনি ফেসবুক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন।

পোস্টে তিনি জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই তিনি স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন, যাতে তার পদ কোনোভাবেই তদন্তে প্রভাব না ফেলে। শেয়ারবাজারে বিনিয়োগ ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, সেটিকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন বলেও উল্লেখ করেন।

গুরুং বলেন, তার কাছে পদমর্যাদার চেয়ে নৈতিকতার মূল্য বেশি। তিনি দাবি করেন, ত্যাগ ও সংগ্রামের ভিত্তিতে গড়ে ওঠা সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হলে তার জবাব হওয়া উচিত স্বচ্ছতা ও জবাবদিহিতা।

৩৬ বছর বয়সী এই নেতা গত বছরের আন্দোলনের সময় আলোচনায় আসেন এবং পরবর্তীতে বালেন্দ্র শাহ-এর নেতৃত্বে সরকার গঠনের পর গত ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

এদিকে, দুর্নীতিবিরোধী অভিযানে বিতর্কিত ব্যবসায়ী দিপক ভাট-কে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তারের পর গুরুংয়ের সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমে আলোচনা বাড়ে।

দায়িত্ব নেওয়ার পরপরই গুরুং কিছু কঠোর পদক্ষেপও নিয়েছিলেন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখাক-এর বিরুদ্ধে গ্রেপ্তার নির্দেশ দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button