Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগবাংলাদেশ

বিদ্যুৎ জটিলতায় বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা

বিদ্যুৎ সংকটের কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৩ এপ্রিল নির্ধারিত ভর্তি কার্যক্রম চালু থাকবে এবং ২৬ এপ্রিল থেকে আগের মতো কার্যক্রম শুরু হবে।

কর্তৃপক্ষের মতে, জাতীয় গ্রিড এবং নিজস্ব বিদ্যুৎকেন্দ্র—দুই উৎস থেকেই বিদ্যুৎ সরবরাহে জটিলতা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরশীল আশপাশের মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়েছে।

বিশেষ করে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে হাসপাতালের কার্যক্রম সচল রাখা হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস, প্রশাসনিক কাজ এবং আবাসিক হলগুলো বন্ধ রাখতে হয়েছে।

স্থানীয়ভাবে লোডশেডিং পরিস্থিতি এতটাই খারাপ যে টানা এক ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এর ফলে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button