
দীর্ঘ এক দশক পর আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলা-এ প্রথমবারের মতো একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয় এবং বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মামলাটির তদন্তকারী সংস্থা পিবিআই-এর কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চলতি মাসের শুরুতে মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চান।
আদালত সূত্র জানায়, গত ১০ বছরে এই মামলায় অন্তত ৮০টি শুনানির তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন।
বুধবার বিকেলে কুমিল্লা আদালতে তনুর বাবা-মা ও তার ভাই উপস্থিত হন এবং তাদের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।



