Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

সামর্থ্য না থাকলে বিয়ে করবেন না! খোরপোশ মামলায় স্বামীকে ভর্ৎসনা

ভারতের প্রয়াগরাজ-এর এক খোরপোশ মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, যদি কোনো ব্যক্তির মনে হয় বিয়ের পর স্ত্রী ও সন্তানের দায়িত্ব বহন করা তার পক্ষে সম্ভব নয়, তাহলে তার বিয়ে না করাই উচিত।

মামলার বিবরণ অনুযায়ী, তেজ বাহাদুর মৌর্য নামে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানের জন্য পরিবার আদালত নির্ধারিত মাসিক ৪ হাজার টাকা খোরপোশ দিতে অস্বীকার করেন। তার দাবি ছিল, আর্থিক সংকটের কারণে এই অর্থ প্রদান করা তার পক্ষে সম্ভব নয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তার স্ত্রী অন্য সম্পর্কে জড়িত।

তবে আদালতে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। অন্যদিকে, স্ত্রী জানান তিনি স্বল্পশিক্ষিত এবং তার নিজস্ব কোনো আয়ের উৎস নেই; সন্তানদের দেখভাল তিনিই করছেন।

বিষয়টি বিবেচনা করে বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি বিবেক সারনের ডিভিশন বেঞ্চ বলেন, মাসিক ৪ হাজার টাকা খোরপোশ কোনোভাবেই অযৌক্তিক নয় এবং এটি স্বামীর আইনগত দায়িত্বের অংশ। আদালত আরও মন্তব্য করে যে, বিবাহিত জীবনে দায়িত্ব এড়ানোর জন্য আর্থিক অক্ষমতার অজুহাত গ্রহণযোগ্য নয়।

সব মিলিয়ে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে—বিবাহ শুধু সামাজিক সম্পর্ক নয়, বরং দায়িত্ব ও আইনি বাধ্যবাধকতার একটি অংশ, যা সচেতনভাবে গ্রহণ করা উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button