Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশশিক্ষা

তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা

বাংলা টিভি ডেস্ক: মাতৃত্ব আর পড়াশোনা একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক শিক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিন দিন পরই পরীক্ষার হলে উপস্থিত হয়ে নিজের দৃঢ় মনোবল ও স্বপ্ন পূরণের ইচ্ছার প্রমাণ দিয়েছেন হাওয়া আক্তার নামের এক এসএসসি পরিক্ষার্থী।

জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের এলাকার হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের সিজার হয় গত ১৮ এপ্রিল। সিজারের পর তিনি শারীরিকভাবে দুর্বল থাকলেও দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন ওই মা। সেখানে নির্ধারিত সময়ে ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন তিনি। তার নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের একজন সদস্য কেন্দ্রের একটি কক্ষে অবস্থান করছিলেন। ফলে একদিকে মায়ের পরীক্ষা, অন্যদিকে সন্তানের যত্ন- দুটোই চলছিল একসঙ্গে।

স্থানীয়রা জানান, প্রতিকূলতার মাঝেও লক্ষ্য থেকে না সরে দাঁড়ানোর এই ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য বড় শিক্ষা। হাওয়া আক্তারের এই সাহসিকতা দেখিয়ে দেয়- ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয়।

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, আমার কেন্দ্রে প্রায় ১১ শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে একজন ছাত্রী মাত্র তিন দিন আগে সিজার হওয়ার পরও পরীক্ষায় অংশ নিয়েছেন। যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

সংশ্লিষ্ট খবর

Back to top button