Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

যু/দ্ধের কারণে কনডমের দাম বাড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি

মালয়েশিয়ার কারেক্স জানিয়েছে, তারা তাদের কনডম পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে এই দাম আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে কোম্পানিটি।

বিশ্বের সবচেয়ে বড় কনডম উৎপাদনকারী প্রতিষ্ঠান কারেক্স বছরে ৫ বিলিয়নের বেশি কনডম তৈরি করে। প্রতিষ্ঠানটির মতে, নৌপথে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহে দেরির কারণে বাজারে পণ্যের সংকট তৈরি হয়েছে, ফলে চাহিদাও বেড়ে গেছে।

কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার বরাতে বলা হয়, বর্তমান পরিস্থিতি “অস্থিতিশীল” এবং বাড়তি খরচ এখনই গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া ছাড়া বিকল্প নেই।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা শুধু জ্বালানি নয়, বরং চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্যের সরবরাহ চেইনেও প্রভাব ফেলছে। এর ফলে গ্লাভস প্রস্তুতকারকসহ একাধিক শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যে খরচ বৃদ্ধির মুখে পড়েছে, এবং কারেক্সও সেই তালিকায় যুক্ত হলো।

সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট ও ভূরাজনৈতিক অস্থিরতা এখন ভোক্তা পণ্যের দামেও সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button