Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিতু ছিলেন স্থানীয় মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের বাসিন্দা এবং তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রিতু তার বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় তার ওড়না হঠাৎ গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে এবং প্রাথমিকভাবে জানা গেছে ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button