Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

এক ইরানি মীরজাফরের ফাঁসি

ইরানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ–এর সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমিরালি মিরজাফারি। তার বিরুদ্ধে রাজধানী তেহরান–এর কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং “রাষ্ট্রবিরোধী কার্যক্রম” পরিচালনার অভিযোগ আনা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর রায়টি কার্যকর করা হয়। আজ ভোরে এই দণ্ড বাস্তবায়ন করা হয়েছে।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন জানুয়ারিতে ইরানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলাকালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই সময় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়।

বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera–ও প্রতিবেদনে প্রকাশ করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনা আবারও আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button